আপনার এলাকার খবর
প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, তরুণ গুলিবিদ্ধ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, তরুণ গুলিবিদ্ধ


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, তরুণ গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হাসমত উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা তরুণ গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টার দিকে ক্যাম্প-৮ এর বি ব্লকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হাসমত উল্লাহ ওই ক্যাম্পের বাসিন্দা। পরে তাকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পের ব্র্যাক হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। তার ডান হাতে দুটি গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।

আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তারা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ ও রোহিঙ্গা সূত্রে জানা গেছে, সম্প্রতি নবী হোসেন বাহিনী নামে পরিচিত আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) এবং আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন (এআরও)-এর মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। এর জেরে গত ৫ মে ক্যাম্প-৭ এ এআরও কমান্ডার কেফায়েত উল্লাহ হালিম নিহত হন। পরদিন ৬ মে ক্যাম্প-৮ এ এআরও সদস্যদের গুলিতে নিহত হন নবী বাহিনীর ক্যাম্প কমান্ডার মোহাম্মদ কামাল প্রকাশ নুর কামাল।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার ক্যাম্প-৮ পশ্চিম অংশে ১০-১২ জন সশস্ত্র সদস্যের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় এক রোহিঙ্গা নেতা দাবি করেন, এআরও সদস্যরা নবী হোসেন বাহিনীর আস্তানায় হামলা চালায়। এ ঘটনায় ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে এবং ক্যাম্প এলাকায় টহল জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৪:৫৯   ৩১ বার পঠিত  |




চট্টগ্রাম থেকে আরও...


● বোয়ালখালীতে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
● চট্টগ্রামের চাঁদগাওয়ে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা
● মীরসরাইয়ে কভার ভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, আহত প্রায় ৬০
● মাল্টিপ্লাগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তি নিহত
● আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকাগুলো



আর্কাইভ