![]()
অপূর্ব লাল সরকার,আগৈলঝাড়া, বরিশাল প্রতিনিধি,
বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, রোববার রাতে উপজেলার জোবারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযানে জোবারপাড় গ্রামের মৃত সুজিত রায়ের ছেলে এ্যাসেন্ট রায় (৩২) ও সরবাড়ি গ্রামের নিশ্চিত হালদারের ছেলে নিলয় হালদার (২১) কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া ছয়গ্রাম এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আ: সাত্তার মোল্লার ছেলে রিন্টু মোল্লা (৩২) কে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ৩ ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গতকাল সোমবার সকালে গ্রেপ্তারকৃত ৩ আসামীকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:০০:২৮ ১৭ বার পঠিত |