লন্ডন    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


 

 

আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অপূর্ব লাল সরকার,আগৈলঝাড়া, বরিশাল প্রতিনিধি,

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, রোববার রাতে উপজেলার জোবারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযানে জোবারপাড় গ্রামের মৃত সুজিত রায়ের ছেলে এ্যাসেন্ট রায় (৩২) ও সরবাড়ি গ্রামের নিশ্চিত হালদারের ছেলে নিলয় হালদার (২১) কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়া ছয়গ্রাম এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আ: সাত্তার মোল্লার ছেলে রিন্টু মোল্লা (৩২) কে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ৩ ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

গতকাল সোমবার সকালে গ্রেপ্তারকৃত ৩ আসামীকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

বাংলাদেশ সময়: ০:০০:২৮   ১৮ বার পঠিত  |