আপনার এলাকার খবর
প্রথম পাতা » জাতীয় » শিশু ফাহিমা হত্যা, ‘চাচা’ জাকির গ্রেফতার

শিশু ফাহিমা হত্যা, ‘চাচা’ জাকির গ্রেফতার


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


 

শিশু ফাহিমা হত্যা, ‘চাচা’ জাকির গ্রেফতার

সিলেটে ফাহিমা আক্তার নামে চার বছরের এক শিশু হত্যার ঘটনায় জাকির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানাপুলিশ।

জাকির নিহত ফাহিমার প্রতিবেশি ও সম্পর্কে তার চাচা। জাকিরকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে রাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা।

পরে মধ্যরাতে জাকিরের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ফাহিমাকে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতনের পর হত্যা করে জাকির। এসময় জাকিরের বাড়িতে কেউ ছিলেন না। এরপর স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ফাহিমাকে ব্যাগে রাখে সে।

পরে ওড়নাসহ ফাহিমার মরদেহ বাড়ির পাশের একটি পুকুর পাড়ের ডোবায় ফেলে দেয় জাকির।

শুক্রবার ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে দিনমজুরের কাজ করেন।

আর গ্রেফতার হওয়া জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

সিলেটের জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জাকিরকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, জাকিরকে থানা হাজতে রাখা হয়েছে। বাইরে এলাকাবাসী বিক্ষোভ করছেন

বাংলাদেশ সময়: ১৫:০২:১৬   ২৫ বার পঠিত  |




জাতীয় থেকে আরও...


● মাথায় আঘাতে অপ্রতিমের মৃত্যু হতে পারে : পুলিশ ও চিকিৎসক
● মাদকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানালেন ওসি “হয় আমি থাকবো নয় মাদক থাকবে”
● ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর, জানুয়ারিতে সমাবর্তনের আমন্ত্রণ
● ডারউইনে টাইগারদের ইতিহাস
● র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি



আর্কাইভ