![]()
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে:
বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামন্ডপগুলোর নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। গতকাল রোববার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ ঘটকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও যুগ্ম মহাসচিব এবং বরিশাল জেলা উত্তর বিএনপি সদস্য সঞ্জয় কুমার গুপ্ত।
সুকন্ঠ ঘটকের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক ও উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক ফারুক আকন, উপজেলা ইসকন মন্দিরের সভাপতি সুকুমার মজুমদার, ব্যবসায়ী দিলীপ কর্মকার,
অনিমেষ হালদার, খোকন চৌধুরীসহ প্রমুখ।
সভায় বিভিন্ন পেশাজীবি, সাংবাদিকসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত, গুজব ও অপপ্রচার থেকে সর্তক থাকা এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক থেকে পূজামন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। যেকোনো ধরণের গুজব, অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বাণ জানানো হয়। এছাড়া বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসিয়ে কাগজপত্রবিহীন, হেলমেটবিহীন ও মোটরসাইকেলে তিনজন আরহী পেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:২৫ ১৮ বার পঠিত |