আপনার এলাকার খবর
প্রথম পাতা » চট্টগ্রাম » বোয়ালখালীতে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু


বিএনবি নিউজ
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬


বোয়ালখালীতে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরাইরা সাউবান সিদ্দিকী নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার লুদ পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আবু সাইদ সিদ্দিকীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাবা আবু সাইদ সিদ্দিকীর সঙ্গে পুকুরে গোসল ও সাঁতার শেখার জন্য গিয়েছিল ছোট্ট আবু হুরাইরা। পুকুরের এক পাশে একজন নারী কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন, অন্য পাশে কয়েকজন ব্যক্তি ছিপ ফেলে মাছ ধরছিলেন।

গোসল শেষে বাবা ছেলের গা মুছিয়ে দিয়ে দুজনেই রাস্তার পাশে দাঁড়ান। এ সময় পরিচিত এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন আবু সাইদ। মাত্র কয়েক মিনিট পর পাশে তাকিয়ে দেখেন, ছেলে সেখানে নেই। প্রথমে তিনি ধারণা করেন, হয়তো বাড়ির দিকে চলে গেছে।

তবুও বাবার মনে সন্দেহ তৈরি হয়। তিনি একটি শিশুকে বাড়িতে পাঠিয়ে আবু হুরাইরা সেখানে গেছে কি না, তা দেখে আসতে বলেন। এরপর নিজেই পুকুরের দিকে এগিয়ে গিয়ে পানিতে নামেন। একপর্যায়ে পানির নিচে তার পায়ের সঙ্গে কোনো কিছুর ধাক্কা লাগে। পরে দেখা যায়, সেটি ছিল নিখোঁজ শিশু আবু হুরাইরার মরদেহ।

দ্রুত উদ্ধারের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শিশুটিকে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে শিশুটির বাবার দায়িত্বহীনতা বা অবহেলার বিষয়টি সামনে এসেছে। তবে স্থানীয়দের দাবি, ঘটনাটিকে এভাবে একপাক্ষিকভাবে উপস্থাপন করা ঠিক নয়। তাদের ভাষ্য, বাবা শিশুকে সঙ্গে নিয়েই পুকুরে গিয়েছিলেন, গোসল শেষে শিশুর গা মুছিয়ে দিয়ে সঙ্গেই ছিলেন। পরিচিত একজনের সঙ্গে কথা বলার অল্প সময়ের মধ্যেই শিশুটি নিখোঁজ হয়ে যায় এবং সন্দেহ হওয়া মাত্রই তাকে খুঁজতে উদ্যোগ নেন তিনি।

স্থানীয়দের মতে, এমন মর্মান্তিক ঘটনায় সন্তান হারানো একজন বাবাকে সরাসরি দায়ী করার আগে পুরো ঘটনাটি সঠিকভাবে জানা ও যাচাই করা প্রয়োজন। একটি পরিবারের জন্য কয়েক মিনিটের এই দুর্ঘটনা যে কতটা ভয়াবহ শোক বয়ে এনেছে, সেটিই এখন সবচেয়ে বড় বাস্তবতা।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৬   ৭৪ বার পঠিত  |




চট্টগ্রাম থেকে আরও...


● বোয়ালখালীতে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
● চট্টগ্রামের চাঁদগাওয়ে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা
● মীরসরাইয়ে কভার ভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, আহত প্রায় ৬০
● মাল্টিপ্লাগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তি নিহত
● আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকাগুলো



আর্কাইভ