![]()
খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় মাল্টিপ্লাগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলম (৩৫) গুরুতর আহত হন।
ঘটনাটি ঘটে শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে।
প্রতিবেশী একজনের অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাগটি জানালার গ্রিলে ঝোলানো ছিল। দুপুরে সেটি খুলতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
আহত মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১০:১৪:০২ ৪৫ বার পঠিত |