আপনার এলাকার খবর
প্রথম পাতা » সিলেট » শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার


বিএনবি নিউজ
প্রকাশ: শুক্রবার, ৮ মে ২০২৬


শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার এসআই মামুন হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ মে বিকেলে শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক কারবারি গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫) ও সাগর বুনার্জী ওরফে বির্জু (২৭)-কে আটক করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা যথাযথ জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩১:৫৮   ৩৯ বার পঠিত  |




সিলেট থেকে আরও...


● কমলগঞ্জে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ মাসুক মিয়া
● শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
● চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ
● সিলেটে সংযোগ সড়কহীন ৪ সেতু, চলাচলে দুর্ভোগ
● মৌলভীবাজারে জমি বিরোধে ভাইকে হত্যার অভিযোগ, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫



আর্কাইভ