আপনার এলাকার খবর
প্রথম পাতা » সিলেট » মৌলভীবাজারে নতুন পুলিশ সুপারের যোগদান

মৌলভীবাজারে নতুন পুলিশ সুপারের যোগদান


বিএনবি নিউজ
প্রকাশ: শুক্রবার, ৮ মে ২০২৬


 

মৌলভীবাজারে নতুন পুলিশ সুপারের যোগদান

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ রিয়াজুল ইসলাম।

শুক্রবার (৮ মে) সকালে তিনি মৌলভীবাজার জেলা পুলিশে যোগদান করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তাঁর নেতৃত্বে মৌলভীবাজার জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

See less

বাংলাদেশ সময়: ১১:৩২:৪৪   ২৯ বার পঠিত  |




সিলেট থেকে আরও...


● কমলগঞ্জে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ মাসুক মিয়া
● শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
● চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ
● সিলেটে সংযোগ সড়কহীন ৪ সেতু, চলাচলে দুর্ভোগ
● মৌলভীবাজারে জমি বিরোধে ভাইকে হত্যার অভিযোগ, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫



আর্কাইভ