আপনার এলাকার খবর
প্রথম পাতা » সিলেট » চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ


বিএনবি নিউজ
প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬


চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে পবিত্র শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনও করেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান। তিনি পবিত্র কারবালার ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে বর্তমান সমাজে এর শিক্ষা অনুসরণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ এবং প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি হাজী মো. তাহির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জহিরুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম আজাদ, সাবেক ইউপি সদস্য আজম আলী এবং আল-মদিনা একাডেমির অধ্যক্ষ বাবুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে মাওলানা আমিরুল ইসলামের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শারীরিক অসুস্থতার কারণে ডঃ সোহেল আহমেদ IPASS এর এশিয়া ডেপুটি রিজিওনের চেয়ার উপস্থিত থাকতে পারেন নাই।

বাংলাদেশ সময়: ০:২৪:১০   ৫৪ বার পঠিত  |




সিলেট থেকে আরও...


● কমলগঞ্জে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ মাসুক মিয়া
● শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
● চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ
● সিলেটে সংযোগ সড়কহীন ৪ সেতু, চলাচলে দুর্ভোগ
● মৌলভীবাজারে জমি বিরোধে ভাইকে হত্যার অভিযোগ, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫



আর্কাইভ