আপনার এলাকার খবর
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রাণ গেল একজনের, আহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রাণ গেল একজনের, আহত ২


বিএনবি নিউজ
প্রকাশ: শনিবার, ২ মে ২০২৬


চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রাণ গেল একজনের, আহত ২

চট্টগ্রাম থেকে,বায়েজিদ হাসান

 

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, দোকানটি মূলত ভাঙারি সামগ্রী কাটা ও প্রক্রিয়াজাত করার কাজে ব্যবহৃত হতো, যেখানে গ্যাস সিলিন্ডার দিয়ে ধাতু কাটার কাজ চলত। ঘটনার সময় একটি পিকআপে করে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছিল।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, সিলিন্ডার ডেলিভারির সময় একটি গ্যাস সিলিন্ডারের মুখ আলগা ছিল। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিতভাবে তা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়।

এ ঘটনায় দোকানদার ও তার ভাগিনা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত কারণ নিশ্চিত করা হবে। স্থানীয়দের মাঝে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪৮   ৩৫ বার পঠিত  |




চট্টগ্রাম থেকে আরও...


● বোয়ালখালীতে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
● চট্টগ্রামের চাঁদগাওয়ে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা
● মীরসরাইয়ে কভার ভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, আহত প্রায় ৬০
● মাল্টিপ্লাগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তি নিহত
● আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকাগুলো



আর্কাইভ