আপনার এলাকার খবর
প্রথম পাতা » যুক্তরাজ্য » ‘আমরাই কিংবদন্তি’ আয়োজিত বাংলা নববর্ষ ১লা বৈশাখ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

‘আমরাই কিংবদন্তি’ আয়োজিত বাংলা নববর্ষ ১লা বৈশাখ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন


বিএনবি নিউজ
প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬


 

‘আমরাই কিংবদন্তি’ আয়োজিত বাংলা নববর্ষ ১লা বৈশাখ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

ফজলুল হক, লন্ডনঃ

 

সামাজিক সংগঠন ‘আমরাই কিংবদন্তি’ আয়োজিত বাংলা নববর্ষ ১লা বৈশাখ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দ আর বাধভাঙ্গা উল্লাসে রবিবার ইস্ট লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎযাপন করলো ইউকেতে থাকা গ্রুপটির বন্ধুরা। ২০০০ সালের  এসএসসি দেয়া সব বন্ধুদের নিয়ে এই গ্রুপ টির জন্ম ২০১৭ সালের ১৫ই নভেম্বর যার বর্তমান সদস্য সংখ্যা ৫৩ হাজারের বেশি। “মানবতার কল্যাণে কিংবদন্তি সবখানে” এই স্লোগান নিয়ে এবং সুদৃঢ় বন্ধুত্বের জয়গান নিয়ে গ্রুপটি প্রতি বছর নানা রকম অনুষ্ঠান এর আয়োজন করে থাকে, সাথে বিভিন্ন সামাজিক কার্জক্রমেও এই গ্রুপ সক্রিয় ভূমিকা পালন করে থাকে। ইউকে তে থাকা গ্রুপটির এডমিন প্যানেলের সোহাগ এবং অন্যান্য বন্ধুরা মিলে অনুষ্ঠানটি আয়োজন করে। তাছাড়া সার্বিক সহযোগিতায় ছিল লিজা, নাহিদা, মায়েন ও জাকিয়া সহ আরও অনেকে। অনুস্ঠানে ইউকে তে থাকা বাংলাদেশী কমিউনিটি তে সুপরিচিত সংগীত শিল্পীরা ও নৃত্যশিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশনা করে। তাছাড়া মেম্বারদের জন্য গেমস ও বিনোদনের সেগমেন্ট, বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং রাফেল ড্র ও পুরস্কার বিতরণী সহ অনেক আকর্ষণীয় এক্টিভিটিস ছিল।

অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিলো ইউকে তে থাকা বন্ধুদের পরিবারগুলোর মধ্যে সম্পর্কের বন্ধনকে আরও মজবুত করা এবং পুরনো স্মৃতিগুলো সামনে নিয়ে আসা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা এই প্লাটফর্মের মাধ্যমে মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৫৬   ২৫৭ বার পঠিত  |




যুক্তরাজ্য থেকে আরও...


● ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষায় ৮ দফা দাবি, লন্ডন হাইকমিশনে স্মারকলিপি
● ভিক্টোরিয়া পার্ক লেজেন্ডসদের, ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন
● ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা
● লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
● সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন



আর্কাইভ