আপনার এলাকার খবর
প্রথম পাতা » যুক্তরাজ্য » সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন

সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন


বিএনবি নিউজ
প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬


সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনসাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন যুক্তরাজ্যে এশীয় ঐতিহ্য উদযাপনের জন্য মাসব্যাপী (সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ- ১ থেকে ৩১ জুলাই) বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

 

এই মাসে বিভিন্ন কাউন্সিল ও সংস্থা পণ্য প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাহিত্য ও ঐতিহ্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে।

 

দক্ষিণ এশিয়ার ৮টি দেশ (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান এবং মালদ্বীপ) থেকে আসা মানুষদের ইতিহাস ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পালিত হয় সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ।

 

এরই অংশ হিসেবে রবিবার (১৯ জুলাই ২০২৬) সাউথ এশিয়ান হেরিটেজ ট্রাস্ট, সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্ট ও অনেক্স ইউকে এন্ড ইউরোপ যৌথভাবে আয়োজন করে ‘সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস’।

 

এ উপলক্ষে আলোচনা, কবিতা আবৃত্তি ও সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা হয়।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ কান্ট্রি লিড ফর বাংলাদেশ শিল্পী নোমান আযমী। মূল বক্তব্য উপস্থাপন করেন সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের চেয়ারম্যান কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী।

 

আলোচনায় অংশ গ্রহন করেন টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইনার তাসলিমা আহমদ এমবিই, ব্রিট বাংলার তারিন খানম, আর্টিস্ট ও ডিজাইনার শামা কুল, সাংবাদিক আজিজুল আম্বিয়া, অনেক্স ইউকে এন্ড ইউরোপের প্রতিষ্ঠাতা এইচ রহমান, আরিফুল হক, বদরুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রাউয়ী শিল্পী ড. সালেক মুর্শেদ। কবি আল মাহমুদের ‘নোলক’ কবিতাটি গানে পরিবেশন করেন শিল্পী নোমান আযমী। দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক সাঈদ চৌধুরীর রচিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত ‘সৃষ্টির হিরন্ম বিষ্ময়’ আবৃত্তি করেন বিশিষ্ট আইনজীবী ও বরেণ্য আবৃত্তিকার নাসিম আহমদ।

 

বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সমাজ বিনির্মাণে যাদের রয়েছে অনন্য অবদান, তাদের মধ্য থেকে এবারে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কালজয়ী কবি ও কথাসাহিত্যিক আল মাহমুদকে উৎসর্গ করা হয় সাউথ এশিয়ান হেরিটেজ মান্থের এবারের বাংলাদেশ দিবস।

 

এতে আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও ভারত ও ভিয়েতনামের অতিথি এবং মুক্তচিন্তার লেখক-গবেষক ও শিল্পীরা অংশ গ্রহন করেন।সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন

বাংলাদেশ সময়: ২২:৫১:১৪   ৪৯ বার পঠিত  |




যুক্তরাজ্য থেকে আরও...


● ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষায় ৮ দফা দাবি, লন্ডন হাইকমিশনে স্মারকলিপি
● ভিক্টোরিয়া পার্ক লেজেন্ডসদের, ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন
● ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা
● লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
● সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন



আর্কাইভ