![]()
ফজলুল হক, লন্ডনঃ
মঙ্গলবার লন্ডনের রডিং ভেলি ক্রিকেট এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত মিড-উইক কমিউনিটি ক্রিকেট লীগ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ। একই সঙ্গে পোর্টসমাউথে অনুষ্ঠিত হচ্ছে লীগের দ্বিতীয় ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছে Portsmouth Tigers এবং Mighty Tigers আর লন্ডনের মাঠে মুখমুখোমুখি হয়েছে সিলেট এক্সপ্রেস ও অগ্রনি লুটন স্টার ক্রিকেট ক্লাব । লন্ডনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লীগের অ্যাডভাইজারি প্যানেলের সম্মানিত সদস্য মারুফ হাসান ও জুয়েল চৌধুরী , ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মুজাহিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমন আহমেদ , সেক্রেটারি রাসেল আহমেদ জয়েন সেক্রেটারি আজিম চৌধুরী সোহান, ডিসিপ্রিন এন্ড ওয়ালফেয়ার রাদি হাসান মিডিয়া এবং টেক সাইফুর রহমান, আম্পায়ার কোডিনেটর মাসুম আলি ও প্রমুখ ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারফ আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লীগের জয়েন্ট সেক্রেটারি আজিম সোহান। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট এক্সপ্রেস দলের ক্যাপ্টেন রাদি হাসান এবং লীগের ভাইস চেয়ারম্যান সুমন আহমেদ, বক্তারা তাঁদের বক্তব্যে একটি সুন্দর, প্রতিযোগিতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ লীগের প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকল দল, খেলোয়াড় ও আয়োজকদের ধন্যবাদ জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এই লীগ প্রবাসী কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও খেলাধুলার বন্ধন আরও দৃঢ় করবে।
উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে লীগের প্রথম দিনের আয়োজন ছিল অত্যন্ত আনন্দঘন ও সফল। আয়োজকরা আশা করছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়রা খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতামূলক ক্রিকেট উপহার দেবেন।
See less
বাংলাদেশ সময়: ১৫:৫৪:৫৭ ৫৪ বার পঠিত |