লন্ডন    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক তিনটি বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (১২ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে একই দিন সকালে শহরের মেড্ডা এলাকায় মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা লিমন আল স্বাধীনের নেতৃত্বে ওই মিছিলে রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়।

এ সময় তাকে জাতীয় পতাকা হাতে দেখা যায়। পরবর্তীতে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় বিকেলে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনূর রহমান, সমীর চক্রবর্তী, মোকারম হোসেন আদিসহ বিভিন্ন নেতার নেতৃত্বে পৃথক তিনটি মিছিল বের করা হয়। একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনূর রহমান বলেন, ‘ছাত্রলীগের কিছু টোকাই মিছিল করেছে বলে আমরা জানতে পেরেছি। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

এ বিষয়ে সাবেক ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে একাধিক মিছিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৫:১৬   ৩৬ বার পঠিত  |