আপনার এলাকার খবর
প্রথম পাতা » যুক্তরাজ্য » ইউনাইটেড হিন্দু কালচারাল এসোসিয়েশন এর উদ্দ্যোগে বৈশাখী রেলী, পিঠা প্রতিযোগীতা

ইউনাইটেড হিন্দু কালচারাল এসোসিয়েশন এর উদ্দ্যোগে বৈশাখী রেলী, পিঠা প্রতিযোগীতা


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে ২০২৬


 

ইউনাইটেড হিন্দু কালচারাল এসোসিয়েশন এর উদ্দ্যোগে বৈশাখী রেলী, পিঠা প্রতিযোগীতা

ফজলুল হক, লন্ডনঃ

সোমবার পূর্ব লন্ডনের আইভি সেন্টারে ইউনাইটেড হিন্দু কালচারাল এসোসিয়েশন এর উদ্দ্যোগে বৈশাখী রেলী, পিঠা প্রতিযোগীতা, ছোট বাচ্চাদের চিএাঅংকন প্রতিযোগীতা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হৃদয়ছোঁয়া ও জাঁকজমকপূর্ণ বৈশাকী উৎসব সম্প্রীতি, ভালোবাসা, ঐক্য ও সম্ভাবনার এক অনন্য উৎসবমুখর মিলনমেলায় রুপ নেয় আইভি সেন্টারে। উৎসবের আবহে ভরপুর, উষ্ণতা ও আন্তরিকতায় পরিপূর্ণ এক সন্ধ্যায় এই মহতী অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী ব্যবসায়ী, সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে এক হৃদয়গ্রাহী, আবেগময় ও মিলনোৎসবের রূপ দেয়। পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য, বিশ্বাস ও ভবিষ্যৎ সম্ভাবনার আলোচনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য অনুভূতির মঞ্চ। বর্নালী চক্রবর্তীর প্রানবন্ত সঞ্চালনায়, ডাঃ দেবপ্রিয় চৌধুরী, ননীগোপাল পল, দেবাশিস রায় এবং ঘনেষ ঘোস এর সার্বিক আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের প্রথমে একটি বৈশাখী রেলী করা হয়।

বাংলার ঐতিহ্য বাহারি রকমের পিঠার প্রতিযোগীতা ছিল চোখে পরারমত। অনুষ্ঠানে যারা পিঠা তৈয়ারী করে এনেছেন তাদের সকলকে পুরুষ্কার দিয়ে ভূষিত করা হয়। ছোট ছোট বাচ্চাদের চিএাঅংকন ছিল আকর্ষনীয় এবং বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে হল ভর্তী অতিথিদের আনন্দে মাতিয়ে তোলেন বাপিতা বাপি, জয়িতা চৌধুরী, সুতোপা, সুপ্রভা, ওনু, সিরধারতো, অহনা, শ্রেয়ান, অমিথ দে ও রাজিব । নৃত্যে ছিল সুপ্তি, নিহারিকা, শান্তা, গুনগুন, কথা ও রিতিশা ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী ফরহাদ হোসেন, কাউন্সিলর জন, কাউন্সিলর  প্যাটেল ।

বাংলাদেশ সময়: ১৯:০৩:১৬   ৫২ বার পঠিত  |




যুক্তরাজ্য থেকে আরও...


● ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষায় ৮ দফা দাবি, লন্ডন হাইকমিশনে স্মারকলিপি
● ভিক্টোরিয়া পার্ক লেজেন্ডসদের, ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন
● ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা
● লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
● সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন



আর্কাইভ