আপনার এলাকার খবর
প্রথম পাতা » আন্তর্জাতিক » রণক্ষেত্র পশ্চিমবঙ্গ: তৃণমূল কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর করছে আইএসএফ ও বিজেপি

রণক্ষেত্র পশ্চিমবঙ্গ: তৃণমূল কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর করছে আইএসএফ ও বিজেপি


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে ২০২৬


রণক্ষেত্র পশ্চিমবঙ্গ: তৃণমূল কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর করছে আইএসএফ ও বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ভোট পরবর্তী সহিংসতায় এবার আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভাঙড়ের বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিশেষ করে নিমকুড়িয়া গ্রামে পরিস্থিতি চরম উত্তপ্ত।

তৃণমূলের অভিযোগ, ভাঙড় আসনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) জয়ী হওয়ার পর থেকেই তাদের নেতা-কর্মীরা রাতভর তাণ্ডব চালিয়েছে। ফিরোজ মোল্লা নামক এক তৃণমূল সমর্থক অভিযোগ করেন, আইএসএফ-এর বুথ সভাপতির নেতৃত্বে প্রায় ৫০ জন লোক তাদের বাড়িতে হামলা চালায়। হামলায় তার বাবার মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয়েছে এবং তাকে ভোজালি দিয়ে কোপানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার বাবাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, বেঁওতা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতার বাড়িতে সিসিটিভি ক্যামেরা ভেঙে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সেখানেও মহিলাদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

যদিও এসব অভিযোগের প্রেক্ষিতে আইএসএফ বা বিজেপি নেতৃত্বের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমান এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

বাংলাদেশ সময়: ১৩:১৮:৫০   ৫৩ বার পঠিত  |




আন্তর্জাতিক থেকে আরও...


● রণক্ষেত্র পশ্চিমবঙ্গ: তৃণমূল কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর করছে আইএসএফ ও বিজেপি
● মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর
● ফিলিপাইনে ‘মায়োন’ আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে বিপর্যস্ত জনজীবন
● ‘জলদস্যু’ মার্কিন রণতরীর ‘কবরস্থান’ হবে হরমুজ প্রণালী: ইরান
● ১৪ দফার নতুন প্রস্তাব, মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য ছাড়ার আল্টিমেটাম দিল ইরান



আর্কাইভ