আপনার এলাকার খবর
প্রথম পাতা » সিলেট » সিলেটে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত : ৮ জন আহত

সিলেটে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত : ৮ জন আহত


বিএনবি নিউজ
প্রকাশ: রবিবার, ৩ মে ২০২৬


সিলেটে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত : ৮ জন আহত

ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে সিলেটে নিহত হয়েছেন ৮ জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন । তাদেরকে উদ্ধার করে প্রেরণ করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রোববার (৩ মে) সকালে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই পিক-আপের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত ৮ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর পূত্র বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর পূত্র মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা.মুন্নি (৩৫), মৃত নূর সালামের পূত্র ফরিদুল (৩৫)।

নিহতদের বেশিরভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। তারা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ চুনারুঘাটের আমকান্দি গ্রামের রফিক মিয়ার পূত্র মো: আলমগীর (৩২), সিলেট মদিনা মার্কটের কালিবাড়ি আনোয়ার মিয়ার ভাড়াটিয়া বাসার বাসিন্দা শুকুর উল্লাহ পূত্র তোরাব উল্লাহ (৬৩), সিলেট আম্ভরখানা লোহার পাড়ার জুনেদ মিয়ার কলোনীর আলিম উদ্দিনের পূত্র রামিন (৪০), একই এলাকার সামাদ মিয়ার কলোনির মল্লিক মিয়ার পূত্র আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জ ধর্মপাশা গাছতালা খোকন মিয়ার কন্যা রাভূ আক্তার (২৫), সিলেট কোম্পানীগঞ্জ পাউমারা গ্রামের বদরুজ্জামানের কন্যা হাফিজা বেগম (৩০) ও সুনামগঞ্জ দিরাই ভাটিপাড়া গ্রামের জফুর আলীর পূত্র রাজা মিয়া (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ডিআই পিকআপে করে শ্রমিকরা সুনামগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিলেন। আর কাঁঠালবাহী ট্রাক ওই পথ দিয়ে আসতে গিয়ে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন আর হাসপাতালে গিয়ে আরো ৪ জন নিহত হয়েছেন। নিহদের লাশ ওসমানী হাসপাতালে রাখা হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা এখনও সংকটাপন্ন। এ ঘটনার -পরপরই দুই গাড়ির চালক পালিয়ে গেছে। আর ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ১৫:১৯:১৫   ৩৪ বার পঠিত  |




সিলেট থেকে আরও...


● কমলগঞ্জে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ মাসুক মিয়া
● শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
● চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ
● সিলেটে সংযোগ সড়কহীন ৪ সেতু, চলাচলে দুর্ভোগ
● মৌলভীবাজারে জমি বিরোধে ভাইকে হত্যার অভিযোগ, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫



আর্কাইভ