আপনার এলাকার খবর
প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড: প্রতি গ্যালন ৪.৪৫ ডলার ছাড়াল

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড: প্রতি গ্যালন ৪.৪৫ ডলার ছাড়াল


বিএনবি নিউজ
প্রকাশ: রবিবার, ৩ মে ২০২৬


যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড: প্রতি গ্যালন ৪.৪৫ ডলার ছাড়াল

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের (পেট্রোল) দাম আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। এএএ (AAA)-এর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ৪.৪৫ ডলারে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ।

পরিসংখ্যানে দেখা গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৩৪ সেন্ট। তবে দীর্ঘমেয়াদী হিসেবে এই বৃদ্ধি আরও ভয়াবহ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতি গ্যালনে দাম বেড়েছে প্রায় ১.৪৭ ডলার। মূলত যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেলের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়াতেই এই নজিরবিহীন মূল্যবৃদ্ধি।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়ার অবস্থা সবচেয়ে শোচনীয়। সেখানে নিয়মিত গ্যাসোলিনের গড় দাম প্রতি গ্যালন ৬.১০ ডলারে গিয়ে ঠেকেছে।

কেবল ব্যক্তিগত যানবাহনই নয়, প্রভাব পড়েছে পণ্য পরিবহন খাতেও। ট্রাক শিল্পে ব্যবহৃত ডিজেলের জাতীয় গড় দাম এখন প্রতি গ্যালন ৫.৬৪ ডলার। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি এই দাম ছিল মাত্র ৩.৭৬ ডলার। অর্থাৎ পণ্য পরিবহনের খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ায় সামনের দিনগুলোতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:১২:৪৮   ৪৮ বার পঠিত  |




আন্তর্জাতিক থেকে আরও...


● রণক্ষেত্র পশ্চিমবঙ্গ: তৃণমূল কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর করছে আইএসএফ ও বিজেপি
● মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর
● ফিলিপাইনে ‘মায়োন’ আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে বিপর্যস্ত জনজীবন
● ‘জলদস্যু’ মার্কিন রণতরীর ‘কবরস্থান’ হবে হরমুজ প্রণালী: ইরান
● ১৪ দফার নতুন প্রস্তাব, মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য ছাড়ার আল্টিমেটাম দিল ইরান



আর্কাইভ