
শ্রীমঙ্গল উপজেলাধীন ভুনবী ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে নামাজরত অবস্থায় ৮০ বছরের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র আঘাতে হত্যা করা হয়েছে বলে জানা যায়।
রোববার (৩ মে ২০২৬) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই ঘটনা ঘটে।
আরো জানা যায় ফজর নামাজ চলাকালীন সিজদারত অবস্থায় হাফিজ উল্লাহর ওপর হামলা করা হয়। হামলাকারী কলম বা ধারালো অস্ত্র দিয়ে তার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতরআহত অবস্থায় স্থানীয়রা হাসাপাতালে নিয়ে যাওযার পথে তার মৃত্যু হয়।
হাফিজ উল্লাহ লইয়ারকুল গ্রামের বাসিন্দা। ঘটনার পরপরই স্থানীয় ও পুলিশের সহায়তায় জসিম মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়িও একই এলাকায়।
প্রাথমিক ধারণা অনুযায়ী, নিহত হাফিজ উল্লাহর দোকান থেকে বাকিতে পণ্য নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, এই বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০:৩০:৪১ ৩৩ বার পঠিত |