আপনার এলাকার খবর
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাইবান্ধায় হত্যা-চাঁদাবাজিসহ ৮ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

গাইবান্ধায় হত্যা-চাঁদাবাজিসহ ৮ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার


বিএনবি নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬


গাইবান্ধায় হত্যা-চাঁদাবাজিসহ ৮ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

গাইবান্ধায় হত্যা-চাঁদাবাজিসহ আট মামলার আসামি ইউপি সদস্য শাহ জামাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।

এর আগে আজ সকালে জেলার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের আলগারচর থেকে তাকে গ্রেপ্তার করে ফুলছড়ি থানা পুলিশ।

শাহ জামাল মিয়া ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ডাকাতিয়ারচর গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য শাহ জামাল মিয়ার বিরুদ্ধে গাইবান্ধার পার্শ্ববর্তী জেলা জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় একটি মামলাসহ  ফুলছড়ি থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি পলাতক ছিলেন। এসব মামলায় তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের আলগার চরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, তার বিরুদ্ধে জামালপুর জেলার একটি হত্যা মামলা ও ফুলছড়ি থানায় একটি চাঁদাবাজিসহ আরও সাতটি মামলা রয়েছে। আগামী শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১:২২:০৭   ৪১ বার পঠিত  |




প্রধান সংবাদ থেকে আরও...


● শেরপুর সীমান্তে মাদক পাচারের নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা
● চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
● বোয়ালখালীতে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
● র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি
● কমলগঞ্জে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ মাসুক মিয়া



আর্কাইভ