
মৌলভীবাজারে জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ইসলামপুর হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে অংশ নিয়ে শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করেছে।
প্রতিযোগিতায় গ্রুপ (ক) ১০ পারায় প্রথম স্থান অর্জন করে মোঃ সারোয়ার হোসাইন (১২)। তিনি রাজনগর উপজেলার টেংরা বাজার ডাকঘরের সালন গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ সেলিম মিয়ার পুত্র।
গ্রুপ (খ) ২০ পারায় তৃতীয় স্থান অর্জন করে মোহাম্মদ ইমরুজ্জামান সিয়াম (১৩)। তিনি একই উপজেলার টেংরা বাজার ডাকঘরের করতল গ্রামের বাসিন্দা এবং আজিজুর রহমানের পুত্র।
এছাড়া গ্রুপ (গ) ৩০ পারায় দ্বিতীয় স্থান অর্জন করে মোহাম্মদ আনাস বিল্লাহ (৮)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শাকিরমোহাম্মদ ডাকঘরের সিকান্দরপুর গ্রামের বাসিন্দা এবং মুতাসিম বিল্লাহর পুত্র।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আলেম-উলামা ও সুধীজন উপস্থিত ছিলেন।
মাদরাসার প্রধান শিক্ষক ও কমিটির সদস্যরা শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তাঁরা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২১:২৩:৩৭ ২৭ বার পঠিত |