
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলায় ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকার ক্ষতিগ্রস্ত সকল পরিবারের মাঝে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন- ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন। এসময় উপস্থিত ছিলেন ৫২ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান। উল্লেখ্য- গত ২৮ এপ্রিল বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকায় ৫০/৬০ টি ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।এছাড়াও অসংখ্য বাড়িঘর ও রাস্তাঘাটের গাছপালা উপরে পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বাংলাদেশ সময়: ২১:২৬:১৭ ২৭ বার পঠিত |