আপনার এলাকার খবর
প্রথম পাতা » খেলা » আবারও জ্বলে উঠলেন ভিনিসিয়ুস জুনিয়র

আবারও জ্বলে উঠলেন ভিনিসিয়ুস জুনিয়র


বিএনবি নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


আবারও জ্বলে উঠলেন ভিনিসিয়ুস জুনিয়র

বায়েজিদ হাসান  : আবারও জ্বলে উঠলেন ভিনিসিয়ুস জুনিয়র। দুর্দান্ত দুই গোলে স্কটল্যান্ডকে একপ্রকার গুঁড়িয়ে দিয়েছে ব্রাজিল। তবে ভাগ্য সহায় হলে হ্যাটট্রিকও পূর্ণ হতে পারত এই ব্রাজিলিয়ান তারকার। ম্যাচে তার করা আরও একটি গোল বাতিল করে দেয় রেফারি, যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে সমর্থকদের মাঝেও।

শুরু থেকেই ভয়ঙ্কর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেলেসাওরা। ভিনির গতি, ড্রিবলিং আর ফিনিশিংয়ে বারবার দিশেহারা হয়ে পড়ে স্কটল্যান্ডের রক্ষণভাগ। দুই গোল করে ম্যাচের নায়ক বনে যান এই উইঙ্গার।

অন্যদিকে ব্রুনো গিমারায়েসের অসাধারণ অ্যাসিস্ট থেকে গোল করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ব্রাজিলের নতুন নম্বর নাইন মাথেউস কুনিয়া। গত ম্যাচেও জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়া এই ফরোয়ার্ড এবারও ছিলেন দুর্দান্ত ছন্দে। ফলে ব্রাজিল আক্রমণভাগে নতুন এক নির্ভরতার নাম হয়ে উঠছেন কুনিয়া।

তবে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল নেইমার জুনিয়রের মাঠে ফেরা। দীর্ঘদিনের ইনজুরি, অসংখ্য গুঞ্জন আর অনিশ্চয়তার পর অবশেষে ব্রাজিলের নাম্বার টেনকে আবার মাঠে দেখা যায়। মাঠে নামার সঙ্গে সঙ্গেই পুরো স্টেডিয়াম যেন নতুন প্রাণ ফিরে পায়।

ভিনি-কুনিয়ার দাপট আর নেইমারের প্রত্যাবর্তনে এই ম্যাচ যেন ব্রাজিল সমর্থকদের জন্য এক পরিপূর্ণ আনন্দের রাত হয়ে থাকলো।

বাংলাদেশ সময়: ১:১৫:৪৩   ৫৪ বার পঠিত  |




খেলা থেকে আরও...


● ভিক্টোরিয়া পার্ক লেজেন্ডসদের, ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন
● ডারউইনে টাইগারদের ইতিহাস
● এমবাপ্পের গোলে কোয়ার্টারে ফ্রান্স
● দাপুটে ফুটবল খেলেই অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে রাউন্ড অব ১৬-এ জায়গা করে নিয়েছে স্পেন
● ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচটা একসময় ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল



আর্কাইভ