লন্ডন    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রথম পাতা » খেলা » বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলের দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো

বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলের দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলের দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো

বায়েজিদ হাসান : বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলের দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচজুড়ে সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত পাস না পাওয়া এবং আক্রমণভাগে বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমালোচনার মুখে পড়তে হয় পর্তুগিজ অধিনায়ককে। অন্যদিকে আর্জেন্টাইন মহাতারকা প্রথম ম্যাচে হ্যাটট্রিক এবং দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ফলে রোনালদোকে নিয়ে শুরু হয় নানা ধরনের তুলনা ও সমালোচনা।

অনেক সমালোচকের দাবি ছিল, সতীর্থদের সঙ্গে রোনালদোর সম্পর্ক আগের মতো নেই বলেই তিনি পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। তবে সেই সব আলোচনা ও প্রশ্নের জবাব যেন মাঠেই দিলেন ৪১ বছর বয়সী এই তারকা।

উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর পুরো ম্যাচজুড়ে সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়া এবং সমন্বয় ছিল চোখে পড়ার মতো। একাধিক আক্রমণে তাকে খুঁজে নেওয়া, বল সরবরাহ করা এবং গোলের সুযোগ তৈরি করে দেওয়ার মাধ্যমে সতীর্থরাও বুঝিয়ে দিয়েছেন, দলের মধ্যে বিভক্তি নয়, বরং ঐক্যই তাদের সবচেয়ে বড় শক্তি।

রোনালদোর জোড়া গোলের ম্যাচে পর্তুগালও তুলে নেয় দাপুটে জয়। ফলে সমালোচকদের অনেক প্রশ্নের উত্তর মিলেছে মাঠের পারফরম্যান্সেই।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগাল সমর্থকদের দাবি, পুরো দল যদি এভাবেই একসঙ্গে খেলতে পারে এবং রোনালদোকে সর্বোচ্চ সমর্থন দিতে থাকে, তাহলে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফিটাও হয়তো একদিন উঠতে পারে তার হাতেই। আর সেটিই হবে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়।

বাংলাদেশ সময়: ২১:৫৭:৩২   ৪৬ বার পঠিত  |