আপনার এলাকার খবর
প্রথম পাতা » খেলা » মাথেউস কুনিয়ার জোড়া গোল আর ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের আঘাতে হাফটাইমেই খতবিক্ষত হয়ে পড়ে হাইতি

মাথেউস কুনিয়ার জোড়া গোল আর ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের আঘাতে হাফটাইমেই খতবিক্ষত হয়ে পড়ে হাইতি


বিএনবি নিউজ
প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬


মাথেউস কুনিয়ার জোড়া গোল আর ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের আঘাতে হাফটাইমেই খতবিক্ষত হয়ে পড়ে হাইতি

বায়েজিদ হাসান  : মাথেউস কুনিয়ার জোড়া গোল আর ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের আঘাতে হাফটাইমেই খতবিক্ষত হয়ে পড়ে হাইতি। ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলের দাপুটে লিড নেয় ব্রাজিল।

ম্যাচের ২৩ ও ৩৬ মিনিটে পরপর দুই গোল করে হাইতির রক্ষণভাগে ত্রাস ছড়ান মাথেউস কুনিয়া। তার দুর্দান্ত ফিনিশিংয়ে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সেলেসাওরা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ৪৫+৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোল যেন ব্রাজিলের আধিপত্যে বাড়তি ব্লেসিং হয়ে আসে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ব্রাজিলের সামনে অসহায় দেখিয়েছে হাইতিকে। মাঝমাঠ থেকে আক্রমণভাগ, সব জায়গাতেই ছড়ি ঘুরিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের এই দাপুটে পারফরম্যান্সে শুধু বড় জয়ের দিকেই এগোয়নি ব্রাজিল, পুরো টুর্নামেন্টের জন্যও শক্ত বার্তা ছুঁড়ে দিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১০:৩৫:১৯   ৫৬ বার পঠিত  |




খেলা থেকে আরও...


● ভিক্টোরিয়া পার্ক লেজেন্ডসদের, ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন
● ডারউইনে টাইগারদের ইতিহাস
● এমবাপ্পের গোলে কোয়ার্টারে ফ্রান্স
● দাপুটে ফুটবল খেলেই অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে রাউন্ড অব ১৬-এ জায়গা করে নিয়েছে স্পেন
● ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচটা একসময় ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল



আর্কাইভ