![]()
বায়েজিদ হাসান : মাথেউস কুনিয়ার জোড়া গোল আর ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের আঘাতে হাফটাইমেই খতবিক্ষত হয়ে পড়ে হাইতি। ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলের দাপুটে লিড নেয় ব্রাজিল।
ম্যাচের ২৩ ও ৩৬ মিনিটে পরপর দুই গোল করে হাইতির রক্ষণভাগে ত্রাস ছড়ান মাথেউস কুনিয়া। তার দুর্দান্ত ফিনিশিংয়ে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সেলেসাওরা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ৪৫+৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোল যেন ব্রাজিলের আধিপত্যে বাড়তি ব্লেসিং হয়ে আসে।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ব্রাজিলের সামনে অসহায় দেখিয়েছে হাইতিকে। মাঝমাঠ থেকে আক্রমণভাগ, সব জায়গাতেই ছড়ি ঘুরিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমার্ধের এই দাপুটে পারফরম্যান্সে শুধু বড় জয়ের দিকেই এগোয়নি ব্রাজিল, পুরো টুর্নামেন্টের জন্যও শক্ত বার্তা ছুঁড়ে দিয়েছে তারা।
বাংলাদেশ সময়: ১০:৩৫:১৯ ৫৭ বার পঠিত |