আপনার এলাকার খবর
প্রথম পাতা » খেলা » নেদারল্যান্ডসের ভয়ঙ্কর আক্রমণের সামনে একপ্রকার বিধ্বস্তই হলো সুইডেন

নেদারল্যান্ডসের ভয়ঙ্কর আক্রমণের সামনে একপ্রকার বিধ্বস্তই হলো সুইডেন


বিএনবি নিউজ
প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬


নেদারল্যান্ডসের ভয়ঙ্কর আক্রমণের সামনে একপ্রকার বিধ্বস্তই হলো সুইডেন

বায়েজিদ হাসান : নেদারল্যান্ডসের ভয়ঙ্কর আক্রমণের সামনে একপ্রকার বিধ্বস্তই হলো সুইডেন। ফিফা বিশ্বকাপের ম্যাচে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ডাচরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। মাত্র ৫ মিনিটেই গোলের খাতা খুলে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রব্বেই। এরপর ১৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সুইডেনের রক্ষণভাগকে আরও চাপে ফেলে দেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধেও একই দাপট ধরে রাখে ডাচরা। ৪৭ ও ৫৪ মিনিটে জোড়া গোল করেন কোডি গাকপো। তার দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচ পুরোপুরি হাতের মুঠোয় চলে যায় নেদারল্যান্ডসের। এরপর ৮৯ মিনিটে ক্রেসেন্সিও সামারভিলের গোল যেন বড় জয়ে শেষ পেরেক ঠুকে দেয়।

অন্যদিকে সুইডেনের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা, ম্যাচের ৫৯ মিনিটে।

এই দাপুটে জয়ে গ্রুপ পর্বে নিজেদের শক্ত অবস্থানের বার্তা দিল নেদারল্যান্ডস। আর বড় এই হার সুইডেনের জন্য হয়ে থাকলো সতর্কবার্তা।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩৬   ৬২ বার পঠিত  |




খেলা থেকে আরও...


● ভিক্টোরিয়া পার্ক লেজেন্ডসদের, ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন
● ডারউইনে টাইগারদের ইতিহাস
● এমবাপ্পের গোলে কোয়ার্টারে ফ্রান্স
● দাপুটে ফুটবল খেলেই অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে রাউন্ড অব ১৬-এ জায়গা করে নিয়েছে স্পেন
● ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচটা একসময় ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল



আর্কাইভ