আপনার এলাকার খবর
প্রথম পাতা » জাতীয় » অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে লন্ডন পৌঁছালেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে লন্ডন পৌঁছালেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ


বিএনবি নিউজ
প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬


অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে লন্ডন পৌঁছালেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন (Oxford Union)-এর বিশেষ আমন্ত্রণে আন্তর্জাতিক প্যানেল আলোচনায় অংশ নিতে অবশেষে লন্ডন এসে পৌঁছেছেন বাংলাদেশের তরুণ রাজনৈতিক সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাঠপর্যায়ে অগ্রণী ও প্রভাবশালী নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপি ইউকে ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান।

আগামী ১৪ জুন ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি এবং অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ (The July Uprising of Bangladesh) শীর্ষক একটি বিশেষ আন্তর্জাতিক প্যানেল আলোচনায় তিনি প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন। সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত এক চিঠিতে এই আমন্ত্রণ নিশ্চিত করা হয়েছিল।অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন, স্বৈরাচার পতন এবং পরবর্তী রাষ্ট্রীয় সংস্কার ও তরুণ প্রজন্মের রাজনৈতিক ভাবনার কথা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবেন। একজন জেন-জি (Gen-Z) ঘরানার জনপ্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে তাঁর এই বক্তব্য ও অভিজ্ঞতা বিনিময়কে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

লন্ডন সফরকালে অক্সফোর্ড ইউনিয়নের মূল অনুষ্ঠান ছাড়াও হাসনাত আব্দুল্লাহর যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বাংলাদেশী কমিউনিটি, ছাত্র সংগঠন এবং মানবাধিকার কর্মীদের সাথে বেশ কয়েকটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:১৮   ৫৯ বার পঠিত  |




জাতীয় থেকে আরও...


● মাথায় আঘাতে অপ্রতিমের মৃত্যু হতে পারে : পুলিশ ও চিকিৎসক
● মাদকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানালেন ওসি “হয় আমি থাকবো নয় মাদক থাকবে”
● ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর, জানুয়ারিতে সমাবর্তনের আমন্ত্রণ
● ডারউইনে টাইগারদের ইতিহাস
● র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি



আর্কাইভ