আপনার এলাকার খবর
প্রথম পাতা » যুক্তরাজ্য » ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশন এর ত্রিশায়ার রিজিওন (হার্টফোরড শায়ার, বেডফোরড শায়ার, বাকিংহাম শায়ার) গঠনের লক্ষ্যে বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠানের আয়োজন

ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশন এর ত্রিশায়ার রিজিওন (হার্টফোরড শায়ার, বেডফোরড শায়ার, বাকিংহাম শায়ার) গঠনের লক্ষ্যে বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠানের আয়োজন


বিএনবি নিউজ
প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬


ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশন এর ত্রিশায়ার রিজিওন (হার্টফোরড শায়ার, বেডফোরড শায়ার, বাকিংহাম শায়ার) গঠনের লক্ষ্যে বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠানের আয়োজন

ফজলুল হক, লন্ডনঃ ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশন এর ত্রিশায়ার রিজিওন (হার্টফোরড শায়ার, বেডফোরড শায়ার, বাকিংহাম শায়ার) গঠনের লক্ষ্যে বুধবার মিলটনকিনস এর স্পাইস ভিলেজ রেস্টুরেন্টে বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। আব্দুল হাই ও সেলিম ইসলামের সমন্বয়ে রিজিওনের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মাদ আলী মজনুর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনজুর আহমেদ শাহনাজ । ব্রিটেনে ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী, সুপ্রতিষ্ঠিত ও প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশী
ক্যাটারার এসোসিয়েশনের এক বর্ণাঢ্য, জাঁকজমকপূর্ণ বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠান অত্যন্ত সফল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানটি এক আবেগময় ও মিলনোৎসবের রূপ দেয়। পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য, বিশ্বাস ও ভবিষ্যৎ সম্ভাবনার আলোচনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য অনুভূতির মঞ্চ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিবিসিএ এর সভাপতি ডঃ শাহানুর খান, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সারওয়ার আহাদ, ট্রেজারার আনোয়ার আলী, কাজী আসাদুর রহমান, এ আর খান, এখলাছুর রহমান, সামসুল ইসলাম সেলিম, কাউন্সিলর সেলিম চৌধুরী, তফজ্জুল মিয়া, সামসুল আলম মাকন, জামাল মিয়া, তারাউল ইসলাম, এম এ কুদ্দুস, শাহরিয়ার আহমেদ সুমন, কাউন্সিলর আতিকুল হক, সহিদুর রহমান, রফিক মিয়া,
গিয়াস উদ্দিন, দেলওয়ার খান, কাউন্সিলর আজিজুল আম্বিয়া, আবু বক্কর খান, কয়েছ খান, ফজর আলী, রুমেল মিয়া, তানহার  আহমেদ তুহিন, গোলজার আহমেদ, আবু শহিদ, শাহ আবু নাছের সাজন সহ আরো অনেকে ।সব শেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৩৭   ৮৬ বার পঠিত  |




যুক্তরাজ্য থেকে আরও...


● ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষায় ৮ দফা দাবি, লন্ডন হাইকমিশনে স্মারকলিপি
● ভিক্টোরিয়া পার্ক লেজেন্ডসদের, ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন
● ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা
● লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
● সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন



আর্কাইভ