আপনার এলাকার খবর
প্রথম পাতা » যুক্তরাজ্য » যুক্তরাজ্যের লন্ডনের রিজেন্টস লেক ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত

যুক্তরাজ্যের লন্ডনের রিজেন্টস লেক ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত


বিএনবি নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬


 

যুক্তরাজ্যের লন্ডনের রিজেন্টস লেক ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত

ফজলুল হক, লন্ডনঃ লন্ডন, ৯ জুন ২০২৫: যুক্তরাজ্যের লন্ডনের রিজেন্টস লেক ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট প্রাইজ গিভিং সেরিমনি ২০২৫’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ

অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গনের অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু এবং বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো: কামাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন তুহিন মোল্লা, শেখ আতিকুর রহমান, শেখ সাদেক। এছাড়াও অনুষ্ঠানে আরও

উপস্থিত ছিলেন ফজলে রহমান পিনাক, মোহাম্মদ মাঈনুল আলম খান, সাইফুল আলম মুরাদ, কামরুজ্জামান চৌধুরী, আবু সাইদ চৌধুরী শাকিল, এ আর সামাদ, এবি এম মাসুদুল আলম, রাসেল রানা, সোহাগ মিয়া, ফয়সাল আহমেদ বশির সহ আরও অনেকে। আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন

করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে রানার্স-আপ হয়েছে ময়মনসিংহ। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা

দলের খেলোয়াড় নিপুকে টুর্নামেন্ট সেরা নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও পুরস্কার প্রদান। সমাজসেবা, শিক্ষা, সংস্কৃতি এবং কমিউনিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা

ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেয়া হয়। বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম আরাফাত রহমান কোকোর কর্মময় জীবন, খেলাধুলার উন্নয়নে তাঁর অবদান এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের পুরো আয়োজনজুড়ে তাঁর স্মৃতিচারণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সফল ও প্রাণবন্ত এ আয়োজনের মাধ্যমে উপস্থিত সবাই মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, শিক্ষামূলক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:২২:২৬   ৪০ বার পঠিত  |




যুক্তরাজ্য থেকে আরও...


● ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষায় ৮ দফা দাবি, লন্ডন হাইকমিশনে স্মারকলিপি
● ভিক্টোরিয়া পার্ক লেজেন্ডসদের, ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন
● ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা
● লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
● সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন



আর্কাইভ