আপনার এলাকার খবর
প্রথম পাতা » সিলেট » কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।  সোমবার (১১ মে) রাত আনুমানিক ৮টার দিকে কুলাউড়া থানাধীন গাজীপুর চা বাগানস্থ ইস্পাহানী ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত ব্যক্তি পবন রাজ ভল্লব (৩৬)। তিনি শ্রীমঙ্গল উপজেলার টপিরাছড়া চা বাগানের বাসিন্দা।  জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম’র নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ওই ব্যক্তিকে সাদা বাজারের ব্যাগসহ আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে আরও মামলার তথ্য পাওয়া গেছে ।  এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০০:১২   ২৮ বার পঠিত  |




সিলেট থেকে আরও...


● কমলগঞ্জে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ মাসুক মিয়া
● শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
● চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ
● সিলেটে সংযোগ সড়কহীন ৪ সেতু, চলাচলে দুর্ভোগ
● মৌলভীবাজারে জমি বিরোধে ভাইকে হত্যার অভিযোগ, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫



আর্কাইভ