আপনার এলাকার খবর
প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

টেকনাফে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬


টেকনাফে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

কক্সবাজারের টেকনাফ সদর মেরিন ড্রাইভের রাজার ছড়া এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোক্তার আহমদ (৩০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় এক পথচারীসহ আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মেরিন ড্রাইভের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত মোক্তার উত্তর শিলখালী এলাকার জাফর হোসেনের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফ অভিমুখে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে থাকা অপর আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা না গেলেও এই ঘটনায় ১৩ বছর বয়সী পথচারী রকিব উল্লাহ গুরুতর আহত হয়। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ছাড়া দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:৩৩:৫৮   ৩০ বার পঠিত  |




চট্টগ্রাম থেকে আরও...


● বোয়ালখালীতে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
● চট্টগ্রামের চাঁদগাওয়ে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা
● মীরসরাইয়ে কভার ভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, আহত প্রায় ৬০
● মাল্টিপ্লাগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তি নিহত
● আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকাগুলো



আর্কাইভ