আপনার এলাকার খবর
প্রথম পাতা » সিলেট » মৌলভীবাজারে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মৌলভীবাজারে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


বিএনবি নিউজ
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬


মৌলভীবাজারে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মৌলভীবাজারে মহান মে দিবস উপলক্ষে জেলা পর্যায়ের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিযোগিতায় ক, খ ও গ—এই তিনটি বিভাগে মোট ৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আয়োজক সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ে নির্বাচিত বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:২১:০১   ৩০ বার পঠিত  |




সিলেট থেকে আরও...


● কমলগঞ্জে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ মাসুক মিয়া
● শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
● চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ
● সিলেটে সংযোগ সড়কহীন ৪ সেতু, চলাচলে দুর্ভোগ
● মৌলভীবাজারে জমি বিরোধে ভাইকে হত্যার অভিযোগ, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫



আর্কাইভ