ফজলুল হক, লন্ডনঃ
সোমবার ওয়েষ্টারহাম কেন্টের ইন্ডিয়া সামার রেষ্টুরেন্টে, বিসিএ কেন্ট রিজিয়ন এর উদ্যোগে এক অত্যন্ত সফল ও প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনটি ছিল প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, শিল্পখাতের সহকর্মী এবং বিসিএ এর সদস্যদের একত্রিত হওয়ার একটি অনন্য প্ল্যাটফর্ম, যেখানে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও দক্ষ নেতৃত্বে আয়োজন করেন বিসিএ কেন্ট রিজিয়ন এর প্রেসিডেন্ট জাকির চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মাগদাদ খান, সেক্রেটারি জেনারেল টিপু চৌধুরী, অর্গানাইজেশন সেক্রেটারি সাইফুল ইসলাম, প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি আশ মিয়া এবং ট্রেনিং সেক্রেটারি সুমন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পাশা খন্দকার এম বি ই । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BCA Central- বিসিএ সেন্ট্রাল এর প্রেসিডেন্ট অলী খান, ভাইস প্রেসিডেন্ট হক, সেক্রেটারি জেনারেল মিতু চৌধুরী সহ বিভিন্ন অঞ্চলের বিসিএ এর নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অত্যন্ত সুন্দর ও উপযুক্ত পরিবেশে সাজানো। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, যেখানে ঐতিহ্যবাহী বাংলাদেশি পিঠা এবং সুস্বাদু খাবারের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।
অতিথিরা বিসিএ কেন্ট রিজিয়ন এর এই চমৎকার আয়োজন এবং তাদের শক্তিশালী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বিসিএ কেন্ট রিজিয়ন এর সুসংগঠিত কার্যক্রম এবং আন্তরিক আতিথেয়তা সকলের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এই ঈদ পুনর্মিলনী শুধু একটি সামাজিক অনুষ্ঠানই নয়, বরং এটি ছিল পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিসিএ কেন্ট রিজিয়ন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে কমিউনিটির সেবা ও ঐক্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
বাংলাদেশ সময়: ১০:৩৪:৩৬ ৩৩ বার পঠিত |