আপনার এলাকার খবর
প্রথম পাতা » সিলেট » মৌলভীবাজারে আলোচিত ‘পীর আজাদ’ গ্রেফতার

মৌলভীবাজারে আলোচিত ‘পীর আজাদ’ গ্রেফতার


বিএনবি নিউজ
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬


মৌলভীবাজারে আলোচিত ‘পীর আজাদ’ গ্রেফতার

মৌলভীবাজার সদর উপজেলার আলোচিত আসামি আজাদ মিয়া ওরফে আজাদ আহমদ ওরফে পীর আজাদকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারের পাপড়িকা রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

আজাদ মিয়া ওরফে আজাদ আহমদ ওরফে পীর আজাদ (৪২) সদর উপজেলার হিলালপুর গ্রামের মৃত ছইদ উল্লাহর ছেলে।

মৌলভীবাজার সদর মডেল থানার এই বিশেষ টিম ২৭ এপ্রিল হতে অভিযান শুরু করে। টানা দুই দিনের অভিযানের পর ২৮ এপ্রিল রাতে তাকে গ্রেফতার করে।

জানা যায়, গ্রেফতারকৃত আজাদ পীরের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ ১২টি মামলা চলমান রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১০টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে। দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়ানোর লক্ষ্যে তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় আত্মগোপনে ছিলেন।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫০:৪৩   ৩০ বার পঠিত  |




সিলেট থেকে আরও...


● কমলগঞ্জে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ মাসুক মিয়া
● শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
● চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ
● সিলেটে সংযোগ সড়কহীন ৪ সেতু, চলাচলে দুর্ভোগ
● মৌলভীবাজারে জমি বিরোধে ভাইকে হত্যার অভিযোগ, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫



আর্কাইভ