আপনার এলাকার খবর
প্রথম পাতা » যুক্তরাজ্য » “কবি মাশূক ইবনে আনিস বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি সাহিত্য পদকে ভূষিত,

“কবি মাশূক ইবনে আনিস বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি সাহিত্য পদকে ভূষিত,


বিএনবি নিউজ
প্রকাশ: বুধবার, ১ জুলাই ২০২৬


“কবি মাশূক ইবনে আনিস বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি সাহিত্য পদকে ভূষিত,

যুক্তরাজ্যে অনুষ্ঠিত বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাহিত্য পদক ২০২৬-এ ভূষিত হয়েছেন লন্ডনের সুপরিচিত কবি, সাহিত্যিক, সম্পাদক, সংগঠক ও সমাজসেবক মাশূক ইবনে আনিস। তাঁর এই সম্মাননা অর্জনকে কেন্দ্র করে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

মাশূক ইবনে আনিস দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে সাহিত্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কবিতা, প্রবন্ধ, সম্পাদনা, সাহিত্য সংগঠন পরিচালনা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমে তিনি প্রবাসে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ সাহিত্য পদক ২০২৬ প্রদান করা হয়েছে।

মাশূক ইবনে আনিস এই সম্মাননা গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সংহতি সাহিত্য পরিষদ। সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, মাশূক ইবনে আনিসের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং যুক্তরাজ্যের সমগ্র বাংলা সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের জন্য একটি গৌরবের বিষয়। তাঁর মতো নিবেদিতপ্রাণ সাহিত্যকর্মীদের স্বীকৃতি নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় আরও উৎসাহিত করবে।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এক অভিনন্দনবার্তায় বলেন, কবি মাশূক ইবনে আনিস দীর্ঘদিন ধরে সাহিত্য, সংস্কৃতি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে যে নিষ্ঠা, আন্তরিকতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, এই সম্মাননা তারই যথাযথ স্বীকৃতি বলে উল্লেখ করে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি তাঁর সাহিত্যকর্ম, সাংস্কৃতিক নেতৃত্ব এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সমৃদ্ধ করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা প্রদান সাহিত্যচর্চাকে আরও গতিশীল করবে। মাশূক ইবনে আনিসের এই অর্জন প্রবাসী লেখক, কবি ও সাংস্কৃতিক কর্মীদের জন্যও একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:০৮   ৩৪ বার পঠিত  |




যুক্তরাজ্য থেকে আরও...


● ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষায় ৮ দফা দাবি, লন্ডন হাইকমিশনে স্মারকলিপি
● ভিক্টোরিয়া পার্ক লেজেন্ডসদের, ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন
● ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা
● লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
● সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন



আর্কাইভ