আপনার এলাকার খবর
প্রথম পাতা » খেলা » উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠে গেল ফ্রান্স

উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠে গেল ফ্রান্স


বিএনবি নিউজ
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬


উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠে গেল ফ্রান্স

বায়েজিদ হাসান : উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠে গেল ফ্রান্স। ভাইকিংদের বিপক্ষে শুরু থেকেই ভয়ঙ্কর আক্রমণাত্মক ফুটবল খেলেছে লে ব্লুরা।

ম্যাচের ৭, ২০ ও ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন উসমান দেম্বেলে। তার গতি আর ফিনিশিংয়ের সামনে অসহায় দেখিয়েছে নরওয়ের রক্ষণভাগকে। বিশেষ করে প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচ পুরোপুরি ফ্রান্সের নিয়ন্ত্রণে এনে দেন এই ফরাসি উইঙ্গার।

তবে ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হাল্যান্ড দ্বৈরথ। কিন্তু সমর্থকদের সেই অপেক্ষা পূরণ হয়নি। চমক দিয়ে মাঠেই নামানো হয়নি ম্যানচেস্টার সিটির তারকা হাল্যান্ডকে। ফলে বহুল প্রতীক্ষিত দুই সুপারস্টারের সরাসরি লড়াই আর দেখা হলো না।

যদিও গোল করতে পারেননি এমবাপ্পে, তবুও পুরো ম্যাচে ছিলেন দারুণ প্রভাবশালী। দুটি অ্যাসিস্ট করে ফ্রান্সের আক্রমণভাগকে দারুণভাবে পরিচালনা করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। সমর্থকরা তার কাছ থেকে গোল আশা করলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে ম্যাচে বড় ভূমিকা রাখেন তিনি।

অন্যদিকে বড় ব্যবধানে হারলেও নরওয়ে একেবারে নিষ্প্রভ ছিল না। ম্যাচের ২১ মিনিটে থিও আসগার্ড গোল করে কিছুটা আশা জাগিয়েছিলেন ভাইকিংদের জন্য। তবে শেষ পর্যন্ত ফরাসি আক্রমণের তাণ্ডবের সামনে টিকতে পারেনি তারা।

যোগ করা সময়ের ৯০+৪ মিনিটে ব্র্যাডলি বারকোলার পাস থেকে গোল করে ফ্রান্সের বড় জয় নিশ্চিত করেন দেজিরে দুয়ে।

এই জয়ে গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে পৌঁছে গেল ফ্রান্স। আর দেম্বেলের হ্যাটট্রিক যেন নতুন করে জানিয়ে দিল, শিরোপার লড়াইয়ে এবারও অন্যতম ভয়ংকর দল লে ব্লুরাই।

বাংলাদেশ সময়: ২২:২২:৪৫   ৫১ বার পঠিত  |




খেলা থেকে আরও...


● ভিক্টোরিয়া পার্ক লেজেন্ডসদের, ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন
● ডারউইনে টাইগারদের ইতিহাস
● এমবাপ্পের গোলে কোয়ার্টারে ফ্রান্স
● দাপুটে ফুটবল খেলেই অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে রাউন্ড অব ১৬-এ জায়গা করে নিয়েছে স্পেন
● ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচটা একসময় ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল



আর্কাইভ