আপনার এলাকার খবর
প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


বিএনবি নিউজ
প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬


আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে 	র‌্যালি ও আলোচনা সভা

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন উপজেলার ফুল্লশ্রী মুক্ত স্কাউটস দলের আয়োজনে দলের প্রতিষ্ঠাতা শাহ আলমের উদ্যোগে উপজেলা সদরের আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী, আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ ১৩টি বিদ্যালয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, আগৈলঝাড়া বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম ও শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০৩   ৪৫ বার পঠিত  |




বরিশাল থেকে আরও...


● ইউএনও’র কাছে অভিযোগের পরও বন্ধ হয়নি আগৈলঝাড়ায় অবৈধ বালু উত্তোলন
● আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
● আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
● আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
● আগৈলঝাড়ায় বৃক্ষরোপন কর্মসূচি: রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে -জহির উদ্দিন স্বপন এমপি



আর্কাইভ