লন্ডন    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

সোমবার, ২২ জুন ২০২৬
প্রথম পাতা » খেলা » স্পেনের দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারলো না সৌদি আরব

স্পেনের দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারলো না সৌদি আরব


বিএনবি নিউজ
প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬


স্পেনের দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারলো না সৌদি আরব।

বায়েজিদ হাসান : স্পেনের দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারলো না সৌদি আরব। ৪-০ গোলের বড় জয়ে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে স্প্যানিশরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। মাত্র ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তরুণ তারকা লামিন ইয়ামাল। গোল করার পর সিজদাহ্ করে উদযাপন করেন এই স্প্যানিশ উইঙ্গার, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অল্প বয়সেই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নিজের উদযাপনেও আলাদা নজর কাড়ছেন ইয়ামাল।

এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্পেন। ২১ ও ২৪ মিনিটে পরপর জোড়া গোল করে সৌদি আরবের রক্ষণভাগকে একাই ভেঙে দেন মিকেল ওইয়ারজাবাল। তার দুর্দান্ত ফিনিশিংয়ে প্রথমার্ধেই ম্যাচ অনেকটা স্পেনের দিকে ঝুঁকে পড়ে।

মাঝমাঠ থেকে আক্রমণভাগ, সব জায়গাতেই আধিপত্য দেখিয়েছে স্পেন। অন্যদিকে পুরো ম্যাচে ছন্দহীন ছিল সৌদি আরব। স্প্যানিশদের দ্রুত পাসিং আর আক্রমণের গতির সামনে বারবার অসহায় দেখিয়েছে মধ্যপ্রাচ্যের দলটিকে।

এই বড় জয়ে শুধু তিন পয়েন্টই নয়, নিজেদের বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবেও শক্ত বার্তা দিল স্পেন।

বাংলাদেশ সময়: ২০:৩১:৪৪   ৩৩ বার পঠিত  |