আপনার এলাকার খবর
প্রথম পাতা » খেলা » লুইস রোমোর একমাত্র গোলেই হার মানতে হলো দক্ষিণ কোরিয়াকে

লুইস রোমোর একমাত্র গোলেই হার মানতে হলো দক্ষিণ কোরিয়াকে


বিএনবি নিউজ
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬


লুইস রোমোর একমাত্র গোলেই হার মানতে হলো দক্ষিণ কোরিয়াকে

বায়েজিদ হাসান  : লুইস রোমোর একমাত্র গোলেই হার মানতে হলো দক্ষিণ কোরিয়াকে। টানটান উত্তেজনায় ভরা হাই-ভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় তুলে নেয় মেক্সিকো।

ম্যাচজুড়ে দুই দলই নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে এক মুহূর্তের জন্যও কমেনি উত্তেজনা। তবে সুযোগ কাজে লাগানোর দিক থেকে এগিয়ে ছিল মেক্সিকো। আর সেই সুযোগ থেকেই আসে ম্যাচের একমাত্র গোল।

লুইস রোমোর দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যাওয়ার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। একের পর এক আক্রমণ চালিয়েও মেক্সিকোর শক্ত রক্ষণভাগ ভাঙতে পারেনি এশিয়ার দলটি।

এই জয়ে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও মজবুত করলো মেক্সিকো। অন্যদিকে ভালো খেলেও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো দক্ষিণ কোরিয়াকে।

বাংলাদেশ সময়: ৯:১০:১২   ৩৭ বার পঠিত  |




খেলা থেকে আরও...


● ভিক্টোরিয়া পার্ক লেজেন্ডসদের, ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন
● ডারউইনে টাইগারদের ইতিহাস
● এমবাপ্পের গোলে কোয়ার্টারে ফ্রান্স
● দাপুটে ফুটবল খেলেই অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে রাউন্ড অব ১৬-এ জায়গা করে নিয়েছে স্পেন
● ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচটা একসময় ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল



আর্কাইভ