![]()
বায়েজিদ হাসান : লুইস রোমোর একমাত্র গোলেই হার মানতে হলো দক্ষিণ কোরিয়াকে। টানটান উত্তেজনায় ভরা হাই-ভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় তুলে নেয় মেক্সিকো।
ম্যাচজুড়ে দুই দলই নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে এক মুহূর্তের জন্যও কমেনি উত্তেজনা। তবে সুযোগ কাজে লাগানোর দিক থেকে এগিয়ে ছিল মেক্সিকো। আর সেই সুযোগ থেকেই আসে ম্যাচের একমাত্র গোল।
লুইস রোমোর দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যাওয়ার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। একের পর এক আক্রমণ চালিয়েও মেক্সিকোর শক্ত রক্ষণভাগ ভাঙতে পারেনি এশিয়ার দলটি।
এই জয়ে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও মজবুত করলো মেক্সিকো। অন্যদিকে ভালো খেলেও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো দক্ষিণ কোরিয়াকে।
বাংলাদেশ সময়: ৯:১০:১২ ৩৮ বার পঠিত |