লন্ডন    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রথম পাতা » সিলেট » মৌলভীবাজার সদরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

মৌলভীবাজার সদরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত


বিএনবি নিউজ
প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬


 

মৌলভীবাজার সদরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে মৌলভীবাজার সদর উপজেলায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক কার্যক্রম এবং নতুন নতুন স্টার্টআপ ধারণা উপস্থাপন করে। শিক্ষার্থীদের তৈরি প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প ও সৃজনশীল উদ্যোগ উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, সদস্য মোঃ হেলু মিয়া, মুজিবুর রহমান মজনু, এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ তৈরিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মৌলভীবাজার সদর।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:২৯   ৩৪ বার পঠিত  |