আপনার এলাকার খবর
প্রথম পাতা » ঢাকা » রাজধানীতে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীতে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬


রাজধানীতে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন বলে জানা গেছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেট বটতলা শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় গুলিবিদ্ধ হন তিনি।

পরে মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। নিহত টিটন সম্পর্কে ইমনের শ্যালক।

হাসপাতালে নিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শী কিশোর রতন বলেন, লোকটি (টিটন) দ্রুত হেঁটে যাচ্ছিলেন। পেছন দিক থেকে মাস্ক পরা এক যুবক প্রথমে তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে।

পরে আবার দৌড়ে তার কাছে গিয়ে আরো দুটি গুলি করে। এতে তিনি পড়ে যান। পরে আবার তার সামনে গিয়ে মাথার দিকে গুলি করা হয়।

এ সময় লোকজন চিৎকার করলে হামলাকারী আরেকটি ফাঁকা গুলি ছুড়ে দৌড়ে মোটরসাইকেলের পেছনে বসে বিডিআর ক্যাম্পের দিকে চলে যান।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, টিটন ১৯৯০-এর দশকের শুরুর দিকে অপরাধজগতে প্রবেশ করেন। তিনি প্রথমে স্থানীয় অপরাধী চক্রের সদস্য ছিলেন এবং ধীরে ধীরে অপরাধজগতে নিজের পরিচিতি বাড়াতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে টিটন তার অপরাধ কার্যক্রম বিস্তৃত করেন।

তিনি একাধিক হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন।

টিটন অস্ত্র ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। তার নেতৃত্বে অস্ত্রের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যবসায়ী বাবর এলাহী হত্যা।

বাংলাদেশ সময়: ২১:২৫:০০   ৪০ বার পঠিত  |




ঢাকা থেকে আরও...


● ঢাকাসহ সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস
● মেঘনায় নিখোঁজ বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
● বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা
● ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে
● রাজধানীতে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন



আর্কাইভ