
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানঃ ১৩৫ বোতল নেশা জাতীয় মাদক ইসকাফসহ ০৩ জন মাদক কারবারি গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়ি জব্দ ।।
গত ২৯/০৪/২০২৬ খ্রি: তারিখ রাত ১৯.৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন দেবপাড়া এলাকার শরিফ নগর মার্কেটের সামনে পাকা রাস্তার উপর একটি সন্দেহভাজন লাল রঙের ডিআই পিক আপ গাড়ি তল্লাশি করা হয়। উক্ত লাল রঙের ডিআই পিক আপ গাড়িটি তল্লাশিকালে ১৩৫ (একশত পঁয়ত্রিশ) বোতল নেশা জাতীয় মাদক ইসকাফ উদ্ধার করা হয়, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৪,৭২,৫০০/- ( চার লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত) টাকা ।
প্রাপ্ত মাদক জব্দসহ এ ঘটনায় প্রতক্ষ্যভাবে জড়িত ০৩ জন আসামী ১। বায়জিদ (২৬), পিতা-সফর আলী, মাতা- মরিয়ম বেগম, সাং- ইসলামপুর, থানা- কম্পানিগঞ্জ, জেলা-সিলেট, ২। শিমুল (১৯), পিতা- নিয়ামত উল্লাহ, মাতা-রেহেনা বেগম ও ৩। মোঃ রায়হান (২১), পিতা- মোঃ ফজলু মিয়া (২১), মাতা- শাবানা বেগম, উভয় সাং-দরবস্থ, থানা- জৈন্তাপুর, জেলা-সিলেটদেরকে গ্রেফতার করা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫:২৩:৩৭ ২৫ বার পঠিত |