লন্ডন    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রথম পাতা » যুক্তরাজ্য » নবনির্বাচিত স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোসতাক আহমদ এবং ডেপুটি স্পিকার কাউন্সিলর ইকবাল হোসেনের সম্মানে এক সম্বর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন

নবনির্বাচিত স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোসতাক আহমদ এবং ডেপুটি স্পিকার কাউন্সিলর ইকবাল হোসেনের সম্মানে এক সম্বর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন


বিএনবি নিউজ
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬


নবনির্বাচিত স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোসতাক আহমদ এবং  ডেপুটি স্পিকার কাউন্সিলর ইকবাল হোসেনের সম্মানে এক সম্বর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন

ফজলুল হক লন্ডনঃ ১৭ই জুন, বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে, বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল (ইউকে)-এর উদ্যোগে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবনির্বাচিত স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোসতাক আহমদ এবং ডেপুটি স্পিকার কাউন্সিলর ইকবাল হোসেনের সম্মানে এক সম্বর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল (ইউকে)-এর সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমদের দক্ষ সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার পার্টির চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে. এম. আবু তাহের চৌধুরী। সম্বর্ধিত অতিথিদ্বয়ের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সলিসিটর ইয়াওর উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সেলিম হোসেন, আব্দুর রহিম বেগ, বিশিষ্ট আলেম অধ্যাপক আব্দুল কাদির সালেহ, লায়েক মিয়া, দারা মিয়া, শহীদুজ্জামান, অধ্যাপক আব্দুল হাই, আছাদুজ্জামান শাহীন, কমিউনিটি নেতা খালেদ চৌধুরী, মশিউর রহমান, ফারুক আহমদ,  মাহদী হাসান, শেরওয়ান আলী, হালিমুল ইসলাম, ময়নুল ইসলাম এবং তয়াহিদুর রহমান টিপু ,প্রমুখ। সভায় সম্বর্ধিত অতিথি ব্যারিস্টার মোসতাক আহমদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উপস্থিত সুধীজনকে মূলধারার রাজনীতিতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৪৩   ৩৪ বার পঠিত  |