লন্ডন    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রথম পাতা » খেলা » ট্রফিতে চোখ রেখেই নামছে ব্রাজিল

ট্রফিতে চোখ রেখেই নামছে ব্রাজিল

বিএনবি নিউজ
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬

ট্রফিতে চোখ রেখেই নামছে ব্রাজিল

ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আলিসন। ব্রাজিলের গোলরক্ষকদের মধ্যে খুব বেশি জনের এই কীর্তি নেই। ক্লদিও তাফারেল আর তাঁর আগে জিলমার খেলেছিলেন তিনটি আসরে। সেই কিংবদন্তিদের পাশে নাম তোলা নিয়ে প্রশ্ন করা হলো। আলিসন উত্তর দিতে দেরি করেননি একেবারেই, ‘আমি নাম তুলতে চাই যাঁরা বিশ্বকাপ জিতেছে, তাঁদের পাশে।’

অর্থাৎ তিনটি আসরে খেলে রেকর্ড বুকে নাম তুলে যদি খালি হাতে ফিরতে হয়, ব্রাজিল গোলরক্ষক সেই রেকর্ড চান না।

তিনি ফিরতে চান ট্রফি নিয়ে। এটি আসলে ব্রাজিল নিয়ে শেষ কথা। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে (৪টায়) মেটলাইফ স্টেডিয়ামে সামনে তাদের মরক্কো, তবে সেলেসাওরা সামনে দেখছে আসলে কাপটাকেই। তাদের সমর্থকদেরও একই চাওয়া।

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই গ্যালারিতে ব্রাজিলিয়ান সমর্থকদের ট্রফির রেপ্লিকা হাতে ঢুকতে দেখলে তাই অবাক হওয়ার কিছু নেই। তারা ক্ষণ গোনে চ্যাম্পিয়ন হওয়ার। সাম্বার ছন্দে দুলে দুলে তারা শিরোপার মঞ্চের দিকেই যেতে চায়। অন্য কোনো গন্তব্য তাদের হতাশার মাঝে ডুবিয়ে দেয়।

ব্রাজিলকে শিরোপার জন্য তাই একরকম ধ্যান করতে হয়।

নিউইয়র্ক থেকে ৩০ মাইল দূরে নিউজার্সির শান্ত, নিরিবিলি রিজ হোটেলে কয়েক দিন ধরে আলিসনরা সেই তপস্যাই করছেন। ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে গত পরশু অনুশীলন শেষ করে সেখানেই খুব শান্ত ধীর কণ্ঠে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন ব্রাজিল গোলরক্ষক। শিরোপার কথা ব্রাজিলিয়ান শিবির থেকে মুখ ফুটে না বললেও আলিসন নিজের রেকর্ড পাশ কাটিয়ে যেভাবে সেটি তুলে ধরেছেন, তাতে ট্রফির প্রতি আরো একবার তাঁর নিমগ্নতাই ফুটে উঠেছে।

আমেরিকায় পা রেখেই কাসেমিরো বলেছিলেন, ‘আমরা ফেভারিট নই, আরো দল আছে।’ ব্রাজিল ক্যাম্পে এই মন্ত্রটাই এখন গাঁথা, নিজেদের ফেভারিটের তালিকায় রেখে বাড়তি চাপ না নেওয়া। তাদের সাম্প্রতিক রেকর্ড অনুযায়ী সেটির সঙ্গে আবার দ্বিমতও করছে না কেউ। তাহলে শিরোপার সম্ভাবনা জাগে আসলে কী করে? আলিসন সেটিরও ব্যাখ্যা দিয়েছেন, ‘ফেভারিট তকমা আসলে কাউকে কোনো কিছুর গ্যারান্টি দিচ্ছে না। আপনি কতটা প্রস্তুত প্রথম ম্যাচ থেকে, সেটিই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রকৃত পরীক্ষাও হয়ে যাবে। এই বাধা দারুণভাবে পেরিয়ে গেলে এরপর হয়তো শুধু ছন্দ ধরে রাখার ব্যাপার। মরক্কো ম্যাচে ব্রাজিল অবশ্যই ফেভারিট। অবশ্য শিরোপা জেতার প্রশ্নে অনেকের কাছ থেকেই তারা ‘ফেভারিট’ পাচ্ছে না। যেভাবে তারা এবারের আসরে এসেছে কিংবা গত কয়েক আসরের পারফরম্যান্স ধরলে সেটি পাওয়ার কথাও নয়। এবার লাতিন বাছাইয়ে ৫ নম্বর দল হিসেবে ব্রাজিল বিশ্বকাপের টিকিট কেটেছে। সময়টা যে ভালো যায়নি, আলিসনও মানছেন তা। তবে সেই সময়টা ব্রাজিল পেছনে ফেলে

এসেছে বলেও জানিয়েছেন তিনি, ট্রফিতে চোখ রেখেই নামছে ব্রাজিল‘সময়টা বেশ কঠিন ছিল। সেটা আমরাও খুব ভালোভাবে উপলব্ধি করেছি। তবে আনচেলোত্তি আসার পর সবকিছু আবার ভালোর দিকেই যাচ্ছে। উনার পাশে থাকাটাই এমন যে আমরা পুরো দল নতুন করে আত্মবিশ্বাস পেয়েছি, নিজেদের ঢেলে দিতে পারছি।’ বিশ্বকাপেও উন্নতির জায়গা দেখেন অভিজ্ঞ এই গোলরক্ষক, ‘আমাদের বিপক্ষে যে গোলগুলো হয়েছে, তার কিছু আসলে না-ও হতে পারত। আমরা এটা নিয়ে কাজ করছি, কারণ বিশ্বকাপটা ছোট, এখানে কোনো ভুল করা যাবে না। তা ছাড়া গোল করা নিয়ে ভাবনা নেই, আমাদের দলের সেই সামর্থ্য বেশ ভালোভাবেই আছে।’

মরক্কো আবার জায়ান্ট কিলার হয়ে উঠেছে গত বিশ্বকাপ থেকে। স্পেন ও পর্তুগালকে হারিয়ে তারা সেমিফাইনালে খেলেছে সেবার। বেলজিয়াম, ক্রোয়েশিয়াকে পেছনে ফেলে হয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন। উত্তর আফ্রিকার দেশটি এবারও সেই ছন্দ ফিরে পায় কি না, সেটিই দেখার। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের জন্যও বড় পরীক্ষা। কোচ মোহামেদ ওয়াহবি বলেছেন মরক্কোর সেরাটাই দেখা যাবে এই ম্যাচে, ‘ব্রাজিলের বিপক্ষে আপনারা মরক্কোর সেরা চেহারাটাই দেখবেন। সর্বোচ্চ একাগ্রতা ও প্রত্যয় নিয়ে খেলে মরক্কান জনগণকে গর্বিত করাই আমাদের লক্ষ্য।’ যদিও টুর্নামেন্ট শুরুর আগে চোটের থাবা পড়েছে মরক্কো শিবিরে। সেটি তাদের ছন্দ নষ্ট না করে দিলেই হয়। কাল ভোরে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচ তাই দারুণ কিছুর প্রত্যাশাই জাগিয়ে রাখছে। পাঁচবারের চ্যাম্পিয়ন চিরন্তন ফেভারিট ব্রাজিলের বিপক্ষে আটলাস লায়নের লড়াই। ব্রাজিল জিতলে বিশ্বকাপ আরো রং পাবে, মরক্কোর প্রত্যাশা পূরণ হলে সেটিও হবে বড় ঘটনা।

বাংলাদেশ সময়: ০:৪৫:২৯   ৩১ বার পঠিত  |