লন্ডন    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

সোমবার, ৮ জুন ২০২৬
প্রথম পাতা » যুক্তরাজ্য » ব্রেন্ট বাংলাদেশী কমিউনিটির উদ্দ‍্যোগে রিদয়ছোয়া ও জাকজমকপূর্ন ঈদ পূর্নমিলনী এক অনন‍্য উৎসব মূখর মিলন মেলার আয়োজন

ব্রেন্ট বাংলাদেশী কমিউনিটির উদ্দ‍্যোগে রিদয়ছোয়া ও জাকজমকপূর্ন ঈদ পূর্নমিলনী এক অনন‍্য উৎসব মূখর মিলন মেলার আয়োজন


বিএনবি নিউজ
প্রকাশ: সোমবার, ৮ জুন ২০২৬


ব্রেন্ট বাংলাদেশী কমিউনিটির উদ্দ‍্যোগে রিদয়ছোয়া ও জাকজমকপূর্ন ঈদ পূর্নমিলনী এক অনন‍্য উৎসব মূখর মিলন মেলার আয়োজন

ফজলুল হক, লন্ডনঃ রবিবার নর্থ ওয়েষ্ট লন্ডনের দি খাস লাউঞ্জে, ব্রেন্ট বাংলাদেশী কমিউনিটির উদ্দ‍্যোগে রিদয়ছোয়া ও জাকজমকপূর্ন ঈদ পূর্নমিলনী এক অনন‍্য উৎসব মূখর মিলন মেলার আয়োজন করা হয়। মোহাম্মদ আনছার মিয়ার সার্বিক আয়োজনে এতে সভাপতিত্ব করেন প্রবীন মুরুব্বি বাদশা মিয়া ও সভা পরিচালনা করেন আ ফ ম মেছবা ইকো। পবিত্র কোরান তেলাওয়াতের পর ব্রেন্ট কাউন্সিলের চারবারের নির্বাচিত কাউন্সিলার ও সাবেক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ ও কনছাভেটিভ পার্টি থেকে

নব নির্বাচিত ব্রেন্ট কাউন্সিলের কাউন্সিলার শামিম চৌধুরীকে কমিউনিটির পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানানো হয়। এই মহতী অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী ব্যাবসায়ী, সম্মানিত  কমিউনিটির

নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গের স্বঃস্ফুর্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানটি হয়ে উঠে এক অনন্য অনুভুতির মঞ্চ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেনঃ সেখ ইয়াঅর, তারাউল ইসলাম, রফিক হায়দার, আব্দুর রউফ, সাইদুর রহমান রানু, আহসান, ইব্রহিম মিয়া এবং জহির উদ্দিন সহ আরো অনেকে। সব শেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৪:২৭   ৮৪ বার পঠিত  |