আপনার এলাকার খবর
প্রথম পাতা » যুক্তরাজ্য » ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে কাউন্সিলরদের সাথে উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত

ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে কাউন্সিলরদের সাথে উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত


বিএনবি নিউজ
প্রকাশ: সোমবার, ৮ জুন ২০২৬


ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে কাউন্সিলরদের সাথে উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত

তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং কমিউনিটির উন্নয়নে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের (Camden Tigers Sport Club) উদ্যোগে কাউন্সিলর ও সুধীজনদের নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে।রবিবার দুপুর ১টায় ক্যামডেন টাউনের রেস্টুরেন্ট ‘উডি চারকোল’-এ (Woody Charcoal) এই সভার আয়োজন করা হয়।

ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাব’-এর সভাপতি সৈয়দ করিম (ছায়েম)-এর সভাপতিত্বে এবং রায়হান রেহান-এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কাউন্সিলর শাহ মিয়া। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের ক্ষুদে সদস্য ইয়াসিন ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ এন ফাউন্ডেশনের (FN Foundation) চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন, ফাউন্ডার সদস্য ও সাবেক কাউন্সিলর রাহেল বক্স, ক্লাবের সহ-সভাপতি জরিফ আহমদ ও মনজুর হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম সদস্য সামির আহমদ, জাওয়াদ তাহমিদ সামি সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে ক্লাবের সভাপতি সৈয়দ করিম ছায়েম আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভায় তরুণদের মাঝে ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলার প্রসার, সুযোগ-সুবিধা বৃদ্ধি, স্বাস্থ্য ও মানসিক বিকাশ এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর শাহ মিয়া ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, “ক্যামডেন টাইগার্স ক্রিকেট ও ব্যাডমিন্টনের পাশাপাশি ছোট বাচ্চাদের খেলাধুলায় সম্পৃক্ত করার যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, তা সত্যিই অনুকরণীয়। এই ধরনের আয়োজন তরুণ ও ছোট বাচ্চাদের মাঠবিমুখতা দূর করে খেলাধুলায় উৎসাহিত করবে এবং একটি সুস্থ-সবল কমিউনিটি গঠনে ভূমিকা রাখবে।

উপস্থিত অতিথিবৃন্দ ক্লাবের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানান এবং আগামীতে তরুণদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিশেষে, একটি স্বাস্থ্যকর ও সংযুক্ত কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৬:৩০   ৮১ বার পঠিত  |




যুক্তরাজ্য থেকে আরও...


● ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষায় ৮ দফা দাবি, লন্ডন হাইকমিশনে স্মারকলিপি
● ভিক্টোরিয়া পার্ক লেজেন্ডসদের, ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন
● ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা
● লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
● সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন



আর্কাইভ