লন্ডন    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

বুধবার, ২০ মে ২০২৬
প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় বিষপানে নিহত গৃহবধূর লাশ উদ্ধার

আগৈলঝাড়ায় বিষপানে নিহত গৃহবধূর লাশ উদ্ধার


বিএনবি নিউজ
প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬


আগৈলঝাড়ায় বিষপানে নিহত গৃহবধূর লাশ উদ্ধার

অপূর্ব লাল সরকার,আগৈলঝাড়া, বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় বিষপানে নিহত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, উজিরপুর উপজেলার কুড়লিয়া গ্রামের কালীপদ হালদারের স্ত্রী পুষ্প রানী হালদার (৪৫) আগৈলঝাড়া-বাশাইল সড়কের পাশে একটি ঘরে একা বসবাস করতেন। পারিবারিক অশান্তির কারণে পুষ্প রানী হালদার দুইদিন পূর্বে বিষপান করে ঘরের মধ্যে মারা যান। ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে মঙ্গলবার সন্ধ্যায় ওসি (তদন্ত) সুশংকর মল্লিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে গতকাল বুধবার সকালে পুষ্প রানী হালদারের লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১০:০২   ৯৬ বার পঠিত  |